বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে ইরানের কর্তৃপক্ষ বলছে তিনি জীবিত আছেন।   

আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শিগগিরই বক্তব্য দেবেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। খামেনির অবস্থা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জন উড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘আমার জানা মতে খামেনি এখনো জীবিত।’

এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটা খুব বড় কোনো সমস্যা নয়। তিনি দাবি করেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করা ‘মিশন ইম্পসিবল’, কারণ বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ মার্চ ২০২৬,/সকাল ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit