বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি

অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে; যিনি প্রায় ২০ বছর আগে একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ব্যাংক-প্রশাসন-শিক্ষা প্রতিষ্ঠানে পরিবর্তনের ছোঁয়া আসে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর শীর্ষ পদে পরিবর্তন আনা হয়। 

গত ২৮ আগস্ট সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক ও সরকারের সাবেক সচিব এম ফজলুর রহমানকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৪ আগস্ট রূপালী ব্যাংকে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ শূন্য ছিল। আজ সেই পদে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে নিয়োগ দেওয়া হলো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit