মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

গেইলের বিশ্বরেকর্ড পুরানের দখলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে সেন্ট কিটস এন্ড নেভিসের বিপক্ষে ৪৩ বলে ৯৭ রানের ইনিংস খেলার পথে ৯টি ছক্কা হাঁকান পুরান। আর তাতেই তিনি ভাঙেন ক্যারিবীয় কিংবদন্তি গেইলের ৯ বছর আগের রেকর্ডটি।

২০১৫ সালে সব ধরনের টি-টোয়েন্টিতে ১৩৫টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন গেইল। অবশ্য স্বদেশি কিংবদন্তির রেকর্ড ভাঙতে ২১ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। ১৩৯ ছক্কা হাঁকাতে তিনি খেলেছেন ৫৭ ইনিংস। আর গেইলের ছক্কাগুলো মাত্র ৩৬ ইনিংস থেকে এসেছিল। একটি ছক্কা হাঁকানোর জন্য গেইল গড়ে ৭.৫০ বল খেলেছেন। অন্যদিকে ৮.২৩ বল খেলে ছক্কা হাঁকিয়েছেন পুরান।

১৩৯ ছক্কার মধ্যে ৯২টিই পেসারদের বিপক্ষে হাঁকিয়েছেন পুরান। এক পঞ্জিকাবর্ষে পেসারদের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। ২০১৫ সালে গেইলের ১৩৫ ছক্কার মধ্যে ৬৮টি ছিল পেসারদের বিপক্ষে। এদিকে সমীকরণটা যদি শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টির টানা হয়, তাহলে সেখানে শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

২০২২ সালে ৩১ ইনিংসে তিনি ৬৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। আর আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০১টি ছক্কার মালিক সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। ২০২৩ সালে ৪৭ ইনিংস থেকে ছক্কাগুলো হাঁকিয়েছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit