মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

উইমেন্স সাফের সূচি প্রকাশ; বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : গত আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে সেটিই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা জয়। এবার সেই ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শক্তিশালি ভারত। টুর্নামেন্টে ভারতের মেয়েরা সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে। 

সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ভারতকেও সেই আসরে ৩-০ গোলে হারিয়েছিল তারা। সেবার গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা। নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের। 

ভারত, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বাকি দলগুলো রয়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক নেপালের সঙ্গে এই গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই পাঁচবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি তিন দলের কেউ কখনই সেমিফাইনালের গন্ডি পেরুতে পারেনি। ১৮ অক্টোবর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে স্বাগতিকরা। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit