মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে সন্তানসহ বাবাকে হত্যা

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে একটি হাউজিং কোম্পানির ভিতরে দুই বছরের শিশুসহ তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে ভুক্তভোগীর খামারের রাখাল পলাতক রয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশীর রূপালী সৈকত হাউজিং কোম্পানির ভিতর থেকে শিশুর খন্ডিত মরদেহসহ বাবার মরদেহ উদ্ধার করেন পুলিশ।

নিহতরা হলো-কুষ্টিয়া জেলার ফুয়াদুল ইসলাম (৫৪) ও তার দুই বছরের ছেলে আশিক। তিনি আমিন বাজারের বরদেশী গ্রামের রূপালী সৈকত হাউজিং কোম্পানির ভিতরে একটি জায়গা ভাড়া নিয়ে রাখালের মাধ্যমে ৪ টি গরু ও তিনটি বাছুর পালন করতেন। সেই রাখালের নাম জয়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 
স্থানীয়রা জানান, ফুয়াদুল ইসলাম বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় ৪টি গাভী ও তিনটি বাছুর পালন করে আসছিলেন। তার প্রথম স্ত্রী গ্রামে থাকেন। এখানে দ্বিতীয় বার বিয়ে করেন তিনি। সেই স্ত্রীর একটি পুত্র সন্তান হলে ৩/৪ মাসের মাথায় স্ত্রী চলে যায়। তখন থেকে দুই বছর ধরে সন্তান আশিককে দেখাশোনা করতেন। পাশাপাশি গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু খামারের রাখাল তাদের হত্যা করে গরু আত্মসাৎ করতে চেয়েছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল ওই রাখাল ফুয়াদুল ইসলামের খামারের গরু বিক্রি করতে আসেন। কিন্তু এলাকাবাসী মালিক না থাকায় গরুগুলো বিক্রি করতে দেননি। স্থানীয়রা মালিকের উপস্থিতিতে গরু বিক্রি করতে বললে তিনি চলে যান। আজ (সোমবার) খামারের ভেতর থেকে দুর্গন্ধ ভেসে আসলে  স্থানীয়রা খামারের ভেতরে গিয়ে দুই জনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ খামারের ভিতরে বালুচাপা দেওয়া ছিল। কিন্তু শিয়াল বালু খুড়ে মরদেহ বের করলে দুর্গন্ধ বের হয়। নিহত শিশুর মরদেহ শিয়াল টেনেহিঁচড়ে খন্ড খন্ড করতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫/৬ আগে তাদের হত্যা করে বালুচাপা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে জয় নামের সেই রাখাল পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit