মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন অ্যাডেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক  : গান দিয়ে একজন সংগীতশিল্পী যতটা অর্জন করতে পারেন, তার সবই পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। আকাশচুম্বী জনপ্রিয়তা, তুমুল সাফল্য আর পুরস্কারের মঞ্চে বাজিমাত; সবই রয়েছে তার ক্যারিয়ারে। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ তিনি ভক্তদের দিলেন দুঃসংবাদ। 

অ্যাডেল জানিয়েছেন গান থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। তবে একেবারেই যে যাচ্ছেন না তাও জানালেন। কিন্তু আবার কবে নতুন গান বো কনসার্ট নিয়ে ফিরবেন সে কথা কিছুই বলেননি। অনির্দিষ্টকালের জন্য গান থেকে বিরতিতে যাচ্ছেন অ্যাডেলে। জানিয়েছেন বিশ্রাম নিজেকে সময় দেয়ার জন্যই বিরতি নিচ্ছেন তিনি। আসছে নভেম্বরে লাস ভেগাসের শো শেষে এই বিরতিতে যাবেন বলে গত শনিবার মিউনিখ কনসার্ট শেষ জানিয়েছেন অ্যাডেলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পারফর্মেন্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি। তবে আমি বেশ ভালো করেই করি এটা। তিন বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগও করছি। এত এতটা কখনো করিনি আর করবোও না।’

এই বিখ্যাত শিল্পী আরও বলেন, ‘যতদিন বিরতিতে থাকবো, আমি আপনাদেরকে আমার হৃদয়ে ধরে রাখবো। গত তিন বছর ধরে যেসব শো করেছি, সেগুলোর কথা ভাববো। দারুণ কেটেছে সময়গুলো। এখন আমার বিশ্রাম প্রয়োজন।’ সবশেষে তিনি বলেন, ‘আমি নিজের জন্য নতুন জীবন গড়ার পেছনে গত সাত বছর খরচ করেছি। এখন এই জীবন উপভোগ করার সময়। এই শোগুলো চিরকাল মনে থাকবে আমার।’

প্রসঙ্গত, অ্যাডেলকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ‘বেস্ট-সেলিং আর্টিস্ট’ হিসেবে। যার গানের রেকর্ড ১২০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। নিজের গাওয়া গানের মাধ্যমে এই গায়িকা ক্যারিয়ারে প্রায় দেড়শটি সম্মানজনক পুরস্কার জিতেছেন। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, ১৫টি গ্র্যামি, ৯টি ব্রিট, ১১টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ও ১৮টি বিলবোর্ড অ্যাওয়ার্ড অন্যতম। 

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit