বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

এমবাপ্পের ফর্ম নিয়ে মাথা ঘামাচ্ছেন না আনচেলত্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : মায়োর্কার সঙ্গে ড্রয়ের পর ভায়াদোলিদের বিপক্ষে জয়, তৃতীয় ম্যাচে লাস পালমাসের সঙ্গে আবার পয়েন্ট হারায় আনচেলত্তি বাহিনী। লিগে চতুর্থ ম্যাচে আজ তাদের সামনে রিয়াল বেতিস। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত দেড়টায়। এ ম্যাচ দিয়ে পয়েন্ট বাড়াতে চায় লস ব্লাঙ্কোসরা।

পিএসজি থেকে রিয়ালে নাম লেখানোর পর এমবাপ্পের পারফরম্যান্সে ধার বাড়বে আরও- এমনটাই প্রত্যাশিত ছিল। রদ্রিগো-ভিনি-এমবাপ্পের আক্রমণে ভেঙে পড়ার কথা প্রতিপক্ষের রক্ষণ। তবে সে অনুযায়ী দলকে সার্ভিস দিতে পারছেন না ফরাসি তারকা। এতে বেশ সমালোচনার মুখে তিনি। তবে এসব নিয়ে ভাবছেন না আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আমার মতে এমবাপ্পে ভালো করছে। সে খুবই ভয়ঙ্কর একজন খেলোয়াড়। তবে এটা সত্যি সে লিগে এখনও কোনো গোল করতে পারেনি। আক্রমণে এমবাপ্পে ভালো কিছু দেখাচ্ছে এবং আমি মনে করি দলের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হচ্ছে না। আর আমি আগেও বলেছি আমাদের রক্ষণে আরও ফোকাস দিতে হবে।’

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit