সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

ময়মনসিংহ জরুরি সভা ১২ জেলায় বন্যায় বানভাসিদের সহায়তায় রোটারি ক্লাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ১২ জেলায় আকস্মিক বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। বানভাসি মানুষকে সহায়তা করার জন্য রোটারি ক্লাব অব ময়মনসিংহ এর বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাব সদস্যদের অনুদানের টাকায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছু মানুষের গৃহনির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোটারি ক্লাব অব ময়মনসিংহের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটনের সভাপতিত্বে সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মনসুর আলম চন্দন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পাস প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুর রহমান এজাজকে আহবায়ক করে ৫ সদস্যের ত্রান কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

ক্লাবের এই জরুরি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের পাস প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, পাস প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সাইফুল ইসলাম ভূইয়া। সূত্র জানায় রোটারিয়ান নকিবুল হাসান এর নেতৃত্বে শীঘ্রই দুর্গত এলাকা পরিদর্শন করে পরিসংখ্যানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। পরবর্তীতে ময়মনসিংহ রোটারি ক্লাব টিম দুর্গত এলাকায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ত্রান-সাহায্য প্রদান করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit