শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সোনাহাট স্থলবন্দর নিয়ে চক্রান্তের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ Time View

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দরে ব্যবসায়ীদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে সোনাহাট স্থল বন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতি।

গত ২৬ আগস্ট রাজস্ব ফাঁকির অভিযোগ এনে কয়েকজন স্থানীয় সাংবাদিকের প্রচারিত সংবাদকে  বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে রোববার  বিকেলে  বন্দর ওয়্যার হাউজের সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেন ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীদের সাথে বন্দর শ্রমিকরাও যোগ দেয়।

সমাবেশে বক্তব্য রাখেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি, সহ-সভাপতি  আবুল হোসেন ব্যপারী, বন্দর  হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ অনেকে।

  বক্তারা বলেন,  হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এমন ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এতে বন্দরের হাজার হাজার শ্রমিক ও শতশত ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হতে পারে। এসময় বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগের সঠিক তদন্তের দাবি জানান বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit