শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

এক ফিফটিতে দুই কীর্তি মিরাজের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডস্কে : রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে লিটন দাসের সঙ্গে জুটি গড়ে ১৯১ রানে পৌঁছে দিয়ে আউট হন মিরাজ। গুড লেংথের বলে ড্রাইভ খেলতে গিয়ে বোলার খুররাম শেহজাদের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১২৪ বলে ১২ চার ও ১ ছক্কায় ৭৮ রান করেছেন তিনি।

ফিফটির এ ইনিংসে তিনি ছাড়িয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। ৮ নম্বরে নেমে টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৭ ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েছেন মিরাজ। এ পজিশনে ৬টি ফিফটির ইনিংস আছে মাহমুদউল্লাহর। এর আগে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দেয়ার পথে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। তাতেও বিশেষ এক অর্জনে নাম লিখিয়েছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের বাইরে এক টেস্টে ৫ উইকেট ও ফিফটি পেয়েছেন মিরাজ। প্রথম এই কীর্তি করেছেন সাকিব আল হাসান। দুটিই ওয়েস্ট ইন্ডিজর মাটিতে। একটি ২০০৯ সালে, অন্যটি ২০১৮ সালে। সব মিলিয়ে সাকিব এই কীর্তি গড়েছেন আটবার। মিরাজ দুবার।

এদিকে আউট হওয়ার আগে অষ্টম উইকেটে লিটনের সঙ্গে তিনি গড়েছেন ১৬৫ রানের জুটি। যা টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছে সিরিজের প্রথম টেস্টে। সেখানেও আছে মিরাজের নাম। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৯৬ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম ও মিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit