শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

পালিয়ে যাচ্ছিলেন ভারতে, সুন্দরবন থেকে ১১ বাংলাদেশি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈধ ভারতীয় পরিচয়পত্র না থাকার কারণেই ওই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। 


কিন্তু শুক্রবার ভোরে তাদের সুন্দরবনের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বাংলাদেশি দালাল। অনুপ্রবেশকারী সুব্রত মণ্ডল বলেন, ‘কথা ছিল এ দেশের এক দালাল আমাদের কলকাতার কেষ্টপুরে নিয়ে যাবে। কিন্তু সে না আসায় আমরা জঙ্গলের পাড়েই বসেছিলাম। তখন বন দফতরের লোকেরা আমাদের ধরে থানায় নিয়ে আসে।’ 
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, বনকর্মীরা টহলদারির সময়ে জঙ্গলের দিকে এক সঙ্গে অনেক মানুষকে দেখতে পান। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে। কথা বলে বোঝা যায়, তারা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন। এরপর সবাইকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ক্যানিংয়ের এসডিপিও রাম মণ্ডল বলেছেন, ‘১১ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ রয়েছেন। তাকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি, আমরা নজরদারি কড়া করছি, যাতে কোনোভাবে অনুপ্রবেশকারীরা এলাকায় ঢুকতে না পারে।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit