রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দুর্গাপুরে বিএনপির ৪৬তমপ্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বন্যা দুর্গতদের জন্য সহায়তা, বিএনপি‘র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার মাধ্যমে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ বাজারে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার দিনব্যাপি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসুচী পালিত হয়।

এ উপলক্ষে ওয়ার্ড বিএনপি‘র সভাপতি সাহাদাৎ হোসেন হৃদয় এর সভাপতিত্বে, পৌর বিএনপি‘র যুগ্নআহবায়ক রিয়াজুল করিম এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র আহবায়ক আতাউর রহমান ফরিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পৌর বিএনপিপ‘র সাবেক সভাপতি মো. রৌশন আলী, পৌর বিএনপি‘র সদস্য সচিব মো. হারেজ গনি, যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়ালিউল্লাহ্ সাচ্চু, মো. এমরোজ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সানী ঢালী, উছমান গণি, ওয়াসিম হাওলাদার, মো. শাহ আলম, আলী উল আজীম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, সারাদেশেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে। বিএনপি ত্যাগের রাজনীতিতে বিশ^াসী। দেশের ১২টি জেলার মানুষ আজ ভয়াবহ বন্যায় চরম ক্ষতিগ্রস্থ, আসুন নিজ নিজ সামর্থ অনুযায়ী তাদের সহায়তা করি। মনে রাখবেন, আ.লীগের নোংরা রাজনীতি যেনো, বাংলার আকাশে আর ফিরে না আসে। পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে, দেশের প্রতিটি অঞ্চলে বিএনপিকে নতুন ভাবে সাজাতে সকলকে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit