সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নেত্রকোনায় ট্রাকভর্তি চোরাই পথে আনা ২৯০ বস্তা চিনি আটক

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি আটক করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা হয়েছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সাথে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। ট্রাকভর্তি চিনি আটক করলেও চালকসহ জড়িত কাউকে আটক শক্রিবার বিকেল পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা, দুর্গাপুর দিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি অবৈধ পথে দেশে আসছিল। পাচারকারীরা রাজনৈতিক, পুলিশসহ বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর চোরাচালান কিছুটা কমে যায়। তার পরও চোরাচালান চক্র এখনও স্বক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

শুক্রবার ভারতের মেঘালয় হয়ে চোরাই পথে কলমাকান্দা দিয়ে ময়মনসিংহের আটারবাড়ির দিকে যাচ্ছিল চিনি বোঝাই ট্রাক। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় নেত্রকোনা থানার পুলিশ শুক্রবার সকালে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ফেলে যাওয়া ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পুলিশ ওই ট্রাক থেকে ২৯০ বস্তা চিনি জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নেত্রকোনা থানায় মামলা করে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান জানান, ভোরে গোপন খবরে পুলিশ চিনিভর্তি ট্রাকটি আটক করে। পরে ওই ট্রাক থেকে ২৮৯ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit