রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে ‘‘মুক্তির মুলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’’ এই প্রতিপাদ্যে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দুর্গাপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে মাওলানা মামুনুর রশীদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: মুফতি অলিউল্লাহ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের উপদেস্টা মাওঃ মামুনুর রশিদ রব্বানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিটির নেতা ক্বারী নুরুল ইসলাম, মুফতি মতিউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার নেতা হাফেজ আব্দুল কাদির, মাওলানা আলী আকবর, ইউনিয়ন শাখার নেতা মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি আবু ওয়াক্কাছ, হাফেজ মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, মাও: মতিউর রহমান, মাও: আব্দুল হাদী, মুফতি তাজুল ইসলাম, মাসুদুর রহমান ফকির, ছাত্র আন্দোলন শাখার নেতা মোজাম্মেল হক, আব্দুল হান্নান, যুব আন্দোলন শাখার নেতা মাও উসমান গনি, মুফতি নুরে আলম, মুফতি জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে এক নতুন বাংলাদেশের সুচনা হয়েছ। আমরা আর কোন স্বৈরশাসকের আবির্ভাব দেখতে চাইনা। আগামীর বাংলাদেশে যেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়, সে কারণে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহবান জানান। আসুন আমরা একটি নতুন বাংলাদের গড়ার স্বপ্ন দেখে ইসলামী ধারায় জীবন গড়ার চেষ্টা করি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit