রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

গোসলে নেমে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসলে নেমে সোলেমান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। 

সোলেমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসদেবপুর গ্রামের বাসিন্দা। পেশায় বাস শ্রমিক ছিলেন।

জানা যায়, শুক্রবার দুপুরের পরে ঢাকা থেকে এসে তার সহকর্মীদের সাথে ভূঞাপুর উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সোলেমান। এসময় তার সাথে থাকা অন্যরা চেষ্টা করেও তাকে উদ্ধারের পারেনি। 

পরে খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা খাদেমুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit