বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আপাতত বন্যার্ত মানুষ বাঁচানোই প্রধান কাজ : উপদেষ্টা ফারুক-ই-আজম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, আপাতত বন্যার্ত মানুষ বাঁচানোয় আমাদের প্রধান কাজ। তাদের চিকিৎসা সেবা দেওয়া, ক্ষুধার অন্ন জোগানো। শিশু নারী সবার স্বাস্থের দায়িত্ব নেয়া। বন্যা দুর্গত এলাকায় এসে মনে করছি এটায় এখানকার প্রধান কাজ।শুক্রবার রাতে নোয়াখালী সার্কিট হাউসে নোয়াখালীল বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের আরো বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে জনসম্পৃক্ততা যেটা হয়েছে। তার সাথে সমন্বয় করবেন।  এ সমন্বতা যেন কোনো ভাবেই বিচ্ছিন্ন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীসহ সকল আঙ্গিকের স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপানাদের মধ্যে যদি মত দ্বৈততা হয় আপনারা আলোচনার টেবিলে বসবেন।  তিনি আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। আমাদের রিসোর্সেরও অভাব নাই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারাও কাজ করতে আগ্রহী। অনেক রকমের প্রতিষ্ঠন আসছে দেশে দেশের বাহিরের।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান,বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
 
কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit