মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

ডোমারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন, চয়ন আহবায়ক ও তন্ময় সদস্য সচিব

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই আমাদের অঙ্গীকার” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে।আসাদুজ্জামান চয়নকে আহবায়ক ও তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়কে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানের মধ্য দিয়ে সভা কাজ শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রায়ের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।এ সময় বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সন্তান আসাদুজ্জামান চয়ন, রাকিব হোসেন রন, একেএম শাহদাৎ হোসেন, হাসিবুর রশিদ মিলন, নুর ইসলাম দুলাল, মাহাবুব আলম জয়, জানে আলম সিদ্দিকী জনি প্রমুখ বক্তব্য রাখেন।

কমিটির সদস্যরা হলেন, আহবায়ক আসাদুজ্জামান চয়ন, যুগ্ম আহবায়ক এ.এক.এম শাহাদাৎ হোসেন, নুর হোসেন দুলাল, আবু তাহের, সুমন ইসলাম, আঞ্জুমান আরা রহমান ইতি, সদস্য সচিব তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়, যুগ্ম সদস্য সচিব হারুন অর রশিদ সহ ২৯ জনকে সদস্য করে কমিটি গঠন হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit