বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন মন্ত্রীসহ ৫৪ জনের নামে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২৮ আগস্ট) বিকেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হাড়িয়া গ্রামের বাবুল মিয়া বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। 

মামলায় অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য মাইনুদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, ডা. আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খোকন, শফিউল আলম লিটন, এহতেশামুল বারী তানজিল, তানজিল আহম্মেদ, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফি উল্লাহ, সাধারণ সম্পাদক হানিফ মুন্সি, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, শহর যুবলীগের সভাপতি আল-আমীন সওদাগর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভিপি হাসান সারোয়ার সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত নামা আরও দুই থেকে ৩০০ জনকে মামলায় আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই কর্মসূচি চলাকালে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিকের সামনের রাস্তার আন্দোলন কর্মসূচি চলছিল। আন্দোলন ও বিক্ষোভ মিছিলে বাবুল মিয়ার ভাই জহিরুল ইসলাম অংশগ্রহণ করেন। 

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী, সবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে অন্যান্য আসামিরা আন্দোলনকারীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে। তাদের ছোড়া গুলি, ককটেল ও বোমার স্প্রিন্টারের আঘাতে জহিরুল ঘটনাস্থলে মারা যান। ওই সময় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা, দমন-নিপীড়ন ও হুমকির ভয়ে কোনও আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হয়ে উঠেনি। তাই ভাই হত্যার বিচার চেয়ে বিলম্বে মামলাটি করেন বলে অভিযোগে উল্লেখ করেন মামলার বাদী বাবুল মিয়া। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit