শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

চৌগাছায় মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা, (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৪৪ Time View

এম এ রহিম চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধরী, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলার জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, সমাজসেবা অফিসার মেহেদি মাসুদ, আনসার ভিডিপি অফিসার শাহাদৎ হুসাইন, স্বাস্থ্য প্রকল্প অফিসার ফেরদৌস আরা, প্রকল্প কর্মকর্তা সামসুন্নাহার, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক ইমতিয়াজ, বন কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাও. নূরুল ইসলাম, জামায়াত নেতা উপধ্যাক্ষ ড. আলাউদ্দীন, জামায়াত নেতা মাষ্টার কামাল আহমেদ, ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধরী, চৌগাছা সদর ইউপি আবুল কাশেম, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলামসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, আপনাদের সকলের সহযোগিতায় উপজেলার বিভিন্ন বিল, বাওড়, অবেধ দখলদাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স রাখতে চাই। সারা বাংলাদেশের মধ্যে চৌগাছায় ২/১ টি বিছিন্ন ঘটনা ছাড়া আমরা সকলে মিলে মিশে শান্তিতে বসবাস করছি। ভবিষ্যতেও যেন বাস করতে পারি আপনাদের নিকট সকল সময় সেই আশা রাখি। ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, কিছুদিন পুলিশ নিস্ক্রিয় ছিল, এখন অনেকটা সচল, আপনাদের যে কোন প্রয়োজনে বলবেন আমার পুলিশ বাহিনী হাজির হবে এবং সহযোগিতা করবে।

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit