শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুসলিম চৌধুরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আগামী তিন বছরের জন্য ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন বছরের জন্য সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি এ কাজে যোগ দেবেন।

নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

এর আগে সরকার পরিবর্তনের পরে ২০ আগস্ট পদত্যাগ করেন ব্যাংকটির সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী। জিয়াউল হাসান ২০১৯ সালে প্রথম সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০২২ সালের আগস্টে তাকে পুনর্নিয়োগ দেয়া হয়।

তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। মাঝখানে কিছু সময় তিনি বেক্সিমকো গ্রুপের উপদেষ্টাও ছিলেন।
 

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit