শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : প্রতিবেদন মতে, ফিলিস্তিনি ওই চার সাংবাদিক হলেন আলোকচিত্রগ্রাহক মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশান ওউদা ও প্রষিদ্ধ সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুহ।

গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক আগ্রাসন, হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু ইসরাইল যা গত ১০ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। এতে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি।
 
শত ঝুঁকির মধ্যে জীবনকে তুচ্ছ করে গাজায় ইসরাইলের চলমান এই আগ্রাসন ও হত্যাযজ্ঞ বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন সাংবাদিকরা। তাদের মধ্যে চার সাংবাদিক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
 
মোতাজ আজাইজা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানিয়েছেন এবং সেই সঙ্গে ফিলিস্তিনে শান্তি ফেরার আশা প্রকাশ করেছেন।
 
যুদ্ধের আগে আজাইজা গাজার দৈনন্দিন জীবন ও সৌন্দর্য তুলে ধরার জন্য পরিচিত ছিলেন। কিন্তু যুদ্ধ শুরুর পর তিনি ফিলিস্তিনিদের যুদ্ধকালীন সংগ্রামের তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য বিশিষ্টতা অর্জন করেছেন। 
 
চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনীর হামলায় পুরো পরিবার হারিয়েছেন ওয়ায়েল আল দাহদুহ। এরপরও সাংবাদিকতা ছাড়েননি আল জাজিরার দুঃসাহসী এই সাংবাদিক। আল জাজিরার আরবির সাংবাদিক আল দাহদুহ ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করেন।
 
প্রতিবছর শান্তিতে নোবেল পুরস্কার দেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ১৯৬ ব্যক্তি ও ৮৯টি সংগঠন। আগামী ১১ অক্টোবর চলতি বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit