মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা ছোলাইমান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর পত্নীতলায় সম্ভুপুর বাদগাম গ্রামের কমরুদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা ছোলাইমান আলী (৮৬) বার্ধ্যকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার তার নিজ গ্রামের বাড়ি সম্ভুপুর বাদগামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের নেতৃত্বে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, এসআই সাইফুল ইসলাম সহ পুলিশের একটি বিশেষ দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমন, সুকুমার কুমার দাস, আব্দুল মজিদ সহ এলাকারবাসী, সুধীজন প্রমুখ।

পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit