রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

দুর্গাপুরে জন্মাষ্টমীর প্রসাদের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ অনুষ্ঠানের মহাপ্রসাদের টাকা দেশের বন্যা কবলিত এলাকায় বিতরণ করেন দুর্গাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ।

প্রসাদ বিতরনের মধ্য থেকে ১৬ হাজার ১শত টাকা প্রদান উপদেষ্টার ত্রান তহবিলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর হাতে তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা বিএনপি‘র যুগ্নআহবায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মো. রাশেদুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি রনজিত সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড মানেশ সাহা বলেন, আমরাও বন্যার্তদের শোকে শোকাহত। এবারের অনুষ্ঠানে উৎসবের ব্যয় সীমিত ও প্রসাদ বিতরণ না করে ওই টাকা দেশের বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit