শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

পূজা উদযাপনের ৫০ হাজার টাকা বন্যার্তদের দেবে রাজশাহী আবাসিক পূজা কমিটি

রাজশাহী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫৩ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি : দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় জন্মাষ্টমীর শোভাযাত্রার আনুমানিক (৫০ হাজার) টাকা বন্যার্তদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদ। শনিবার (২৪ আগস্ট) ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি তাদের অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

তাদের সিদ্ধান্তগুলো হলো, যতটা সম্ভব কৃচ্ছ্রসাধন করে জন্মাষ্টমী উদযাপন করা এবং সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যের (৫০ হাজার) টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া হবে, পূজার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হবে, পূজা মণ্ডপের সামনেও বক্স থাকবে, কেউ চাইলে পূজার দিন অর্থ সহায়তা দিতে পারবে।

রাজশাহী ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার সরকার বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর। আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি। এখানে বিষয়টি হলো আমরা অর্থ দান করছি না। আমরা আমাদের ভাই বোনদের জন্য সমব্যাথী। ওখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit