রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করছে শিক্ষার্থীরা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য’’ এই প্রতিপাদ্যে বন্যাকবলিত জেলার মানুষরে জন্য তহবিল ও গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়র ও ইসলামী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। শনিবার দিনব্যপি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ তহবিল সংগ্রহ করা হয়।

দুইদিনব্যপি দুর্গাপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার্তদের সহায়তার জন্য ফান্ড সংগ্রহ করে শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার উপরে ফান্ড সংগ্রহ করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান, জহিরুল ইসলাম, রেদোয়ান, পুন্য, প্রাঙ্গন, রকিব, হীরা, আতিক, শাওন, হাসান, রাসেল আহমেদ। ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন এর শিক্ষার্থীদের মধ্যে মো. নজরুল ইসলাম, আল আমিন খান, নুরে আলম খান, কবিরুল ইসলাম, জহির রায়হান, ফরহাদ, জুয়েল মিয়া। ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষে মাও: রফিকুল ইসলাম ও আলী উসমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের লক্ষ্য বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করা। দুর্গাপুর উপজেলা ও পৌরশহরের আশেপাশের মহল্লা থেকে আমরা তহবিল সংগ্রহ করেছি, যেন এই বিপর্যয়ের সময় অসহায় মানুষদের সহায়তা করতে পারি। এটি আমাদের জন্য নাগরিক দায়িত্ব। আপনারা যার যার জায়গা থেকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit