শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪ দিনেই ২০০ কোটি পার করল ‘স্ত্রী ২’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা ‘স্ত্রী ২’ প্রতিদিন রেকর্ড গড়ে চলেছে। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমা মুক্তির চতুর্থ দিনে ভারতীয় বাজারে ৫৮.২ কোটি রুপি আয় করে ফেলেছে। শুরুতেই এমন ব্যবসা আশা বাড়াচ্ছে নির্মাতাদের।

ট্রেড অ্যানালিস্ট সূত্রগুলো বলছে, এ সিনেমা চতুর্থ দিনে ভারতে মোট ৫৮.২ কোটি রুপির ব্যবসা করেছে। অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত এ সিনেমার বিশেষ স্ক্রিনিং থেকে আয়ের পরিমাণ ৮.৫ কোটি টাকা। ভিত শক্ত হতেই মুক্তির প্রথম দিনেই এ সিনেমা ৭৬.৫ কোটির ব্যবসা করে।

প্রসঙ্গত, মুক্তির দিন ছিল ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ছুটি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণের সঙ্গে ৩৫.৩ কোটি যোগ হয়। তৃতীয় দিনে আয়ের পরিমাণ ছিল ৪৫.৭ কোটি। অর্থাৎ প্রথম চার দিন মিলিয়ে ভারতীয় বক্স অফিসে মোট আয়ের পরিমাণ ২০০ কোটি পার করে ২০৪ কোটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। চার দিন শেষে পুরো বিশ্বে আয়ের পরিমাণ ২৮৩ কোটি টাকা।
আয়ের এমন বিরাট সাফল্যে পেছনে পড়ে গেছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ ও ‘ফাইটার’, আমির খান অভিনীত ‘থাগস অফ হিন্দুস্তান’, দীপিকা ও প্রভাস অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ এমনকি সানি দেওল অভিনীত ‘গদর টু’-র মতো ব্লকবাস্টার সিনেমাগুলো।
 
সর্বপ্রথম ২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী’। সিনেমাটির বক্স অফিস সাফল্যের প্রায় ৬ বছর পর নির্মাতা অমর কৌশিক ভৌতিক ও হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করেন। দেশে আন্দোলনের অস্থিতিশীল পরিস্থিতি থাকলেও দর্শক প্রিয়তায় বক্স অফিস কাঁপাচ্ছে সিক্যুয়েল সিনেমা ‘স্ত্রী টু’।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit