মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের কেডির মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে সোমবার  বেলা সাড়ে ১২ টায় একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে নওগাঁ শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জমায়েত হতে থাকেন। 
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় কেন্দ্রীয় বিএনপি’র সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র মো: নজমুল হক সনি, জেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আযম রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিউল আযম টুটুল সহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit