শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে মূল চ্যালেঞ্জ হিসেবে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাংগীর আলম চৌধুরী বলেছেন, এখন মূল চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। সঙ্গে তিনি কৃষি উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

জাহাংগীর আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা, যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়। আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছি, সেখানে আমার লক্ষ্য কীভাবে উৎপাদন বাড়িয়ে লোকজনকে খাওয়াতে পারি বেশি।

এর আগে তিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে উনারা আমাদের কী ধরনের সাহায্য-সহযোগিতা করতে পারেন, সেই বিষয়ে মূলত আমাদের আলাপ হয়েছে। আমরা কোন কোন খাতে সহযোগিতা চাচ্ছি, সেটিও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সমস্যা নিয়েও আলাপ করেছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ক্ষেত্রে তারা সহযোগিতা করছে, আমরা আরও সহযোগিতা চেয়েছি। এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা, প্রতিদিনই তাদের বাচ্চা বাড়ছে, খরচ বাড়ছে। আমাদের পক্ষে কতদিন এই খরচ বহন করা সম্ভব!

উপদেষ্টা আরও বলেন, ‘জাতিসংঘ থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসার কথা, সেটা তারা পাঠাবে।  সে ক্ষেত্রে তারা আমাদের কোন ধরনের সহযোগিতা করবে, আমরা কোন ধরনের সহযোগিতা চাই— এসব নিয়ে আলোচনা হয়েছে।’

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit