শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের হাসপাতালের রেজিস্ট্রার থেকে তথ্য নিয়ে সবার ডাটাবেজ তৈরি করা হবে। আহতের পুনর্বাসনের জন্য যা যা করার সমাজকল্যাণ মন্ত্রণালয় তার নৈতিকতার যায়গা থেকে করবে। আহতদের পুনর্বাসিত করবে মন্ত্রণালয়।

সোমবার সমাজকল্যাণ উপদেষ্টা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বাচ্চাদের সুচিকিৎসা সরকারের প্রধান ম্যান্ডেট। এই বাচ্চাদের যদি নিরাপদ জীবন দিতে না পারি তাহলে আমরা অকৃজ্ঞ জাতি হবো।

তিনি এসময় আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত চিকিৎসকদের বলেন সুচিকিৎসার জন্য যা যা করতে হবে সব করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি যত্ন, ভালোবাসা, সুচিকিৎসা ও সেবার মান এবং আন্তরিকার জন্য ধন্যবাদ জানান কর্তব্যরত চিকিৎসকদের। 

তিনি আরও বলেন, আমরা নতুন করে ডাক্তারদের পেলাম নতুন করে চিকিৎসা সেবা দেখলাম। এই ডাক্তার ও সেবাই চায় নতুন বাংলাদেশ। উপদেষ্টা উপস্থিত মিডিয়ার প্রতিনিধিদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্য দেয়ার অনুরোধ জানান। এর জন্য মন্ত্রণালয় একটি সেল খোলা কথাও জানান উপদেষ্টা। 

পিছনের ঘটনা ঘটতে দেয়া যাবে না। জাতির শ্রেষ্ঠ তরুণদের নিয়ে এখনই ভবতে হবে। আমাদের  ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ যেমন ভুলা যায় না তেমনি ২০২৪ এর নতুন বাংলাদেশের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। আমরা নিহতদের ভুলতে দিবো না। যে বাচ্চারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের নিরাপদ জীবন দিতে হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাচ্চারা সুস্থ্য না হলে, পুনর্বাসিত না হলে আমরা ভালো থাকবো না। সমাজকল্যাণ মন্ত্রণালয় যত প্রকল্প রয়েছে, যত পোগ্রাম রয়েছে এখন থেকে এই বীর বাচ্চাদের ফোকাস করে নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান, ঢাকা মেডিকেলের উপ-পরিচালক ডা. খালেকুজ্জামান, সহকারী পরিচালক ডা. আশ্রাফুল আলম, ডা. আব্দুর রহমান ও ডা. আ. সামাদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit