সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

পটিয়ায় ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের পটিয়াতে অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা ছনহরা ইউনিয়নের আলমদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশু আলমদার পাড়া গ্রামের মুহাম্মদ মান্নানের মেয়ে। 

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার স্থানীয় জনগণ। শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, আজ ভোরে অতিবৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেওয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। 

এ সময় ওই শিশুর মা অন্য রুমে নামাজরত অবস্থায় ছিলেন। শিশুটি ঘুমিয়ে ছিল। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit