শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নোবিপ্রবির ভিসি স্বৈরাচারের দোসর,পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি )  উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ দাবি করে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকীর পদত্যাগ ও দাবি করা হয়।    রোববার (১৮ আগস্ট) দুপুরে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য ভবনের তালা ভেঙে বাসভবনে প্রবেশ করে। 
এ সময় বক্তব্য রাখেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের স্বমনয়ক বনি ইয়ামিন, মেহেদী হাসান মেহেদী, জাহিদুল ইসলাম হাসান, হাসিব আহমেদ প্রমূখ।বক্তারা অভিযোগ করে বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও বিগত সময়কালে ঘটে আসা বিভিন্ন অনাচারের দরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন বিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছে। এসব বিষয়কে সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রবল অসহযোগিতা করায় উপাচার্য ও উপ- উপাচার্যের অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এ সময় বক্তরা ভিসিকে দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর বলে অভহিত করেন। বিশ্ববিদ্যালয়ে ভিসি ব্যাপকন দুর্নীতি করেছে বলেও ছাত্ররা দাবি করেন।  
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit