বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীকে গ্রেফতার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
গত ১৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী (৫৫) গত ৫ আগষ্ট তার নিজ বাড়ী ভাংচুর ও অগ্নী সংযোগের ঘটনায় বোচাগঞ্জ থানায় সাধারণ ডায়রি করতে এলে বৈষম্যবিরোধী ছাত্র জনতা খবর পেয়ে থানা ঘেরাও করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীর পদত্যাগের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সেনা বাহিনীর উপস্থিতিতে ছাত্র জনতা শান্ত হয়।

এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবীর মুখে উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগের মৌখিক ঘোষনা দেন। এরপর ঐ দিন দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফয়সাল মোস্তাক বাদী হয়ে ১৭ আগষ্ট মামলা দায়ের করেন। উক্ত মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলীকে গ্রেফতার দেখিয়ে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন বোচাগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার প্রেক্ষিতে ২৪ জনের নাম উল্লেখ ও ৭০ জন অজ্ঞাতনামা আসামী করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ৩/৬০।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit