বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ২ নং ইউনিটটি দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১২৫ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : উত্তর অঞ্চরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ২নং ইউনিটটি দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ। ওভার হোলিং এ কোটি কোটি টাকা ব্যায়। তবুও চালু রাখতে পারে নি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত ৩১/০৭/২০২৪ইং তারিখে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ৩য় ইউনিটটি চালু করতে প্রায় ১ মাস সময়ের বেশি লাগতে পারে। ৩য় ইউনিটি ডিভাইস নষ্ট হয়ে যায় এর কারণে ইউনিটি বন্ধ করতে হয়। বর্তমান ১নং ইউনিটটি চালু রাখা হয়েছে। এই ইউনিট থেকে মাত্র ৬০-৬৫ মেগাওয়াড বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ১নং ও ২নং ইউনিটটি স্থাপনের কয়েক বছর পর থেকে প্রতি বছর ওভার হোলিং করতে হয়।

এতে কোটি কোটি টাকা ব্যায় করা হয়। তেমনি জানা গেছে, ২য় ইউনিটি আর মেরামত করা সম্ভব নয়। মেরামত করতে গেলে আবারও চীনা কোম্পানির নিকট থেকে মালামাল এনে মেরামত করতে হবে। এতে বিপুল পরিমান অর্থ ব্যয় হবে। আবার অনেক মালামাল পাওয়ায় সম্ভব নয়। এই কারণে ২নং ইউনিটটি গত ৪ বছর ধরে অকেজ অবস্থায় ফেলে রেখেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। চলতি মাসে ৩য় ইউনিটটি চালু করা হলে পূর্বের ন্যায় বিদ্যুৎ উৎপাদন হবে বলে আসা রাখেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমান রাষ্ট্রের অবস্থার পরিপেক্ষিতে ৩য় ইউনিটের মালামাল আনতে সময় লাগছে। মালামাল আসা মাত্র ৩য় ইউনিটির মেরামত কাজ শুরু হবে। আশা করা যায় এ মাসের মধ্যে যথাসাধ্য চেষ্টা করব ৩য় ইউনিটি চালু করার জন্য।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit