শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

গণ হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে যুব দলের বিক্ষোভ মিছিল॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল। গতকাল বুধবার বিকেল ৫টায় আওয়ামীলীগ এর গণ হত্যার প্রতিবাদে ফুলবাড়ী যুবদলের বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ী পার্বতীপুর রোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফুলবাড়ী পার্বতীপুর রোড গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক সাবেক ছাত্র নেতা মোঃ আব্দুর রহমান এবং তিনি বলেন, সারা দেশে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ যে গণহত্যা চালিয়েছে এবং সাধারণ মানুষ ও স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করেছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে। এখন অনেকে নিখোঁজ রয়েছে। যাদের এখনও কোন খোঁজ মেলেনি।

এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় নিতে হবে। তারা যেন কোন ভাবে ছাড় না পায়। বিডিআর বিদ্রোহে ৫৭ জন অফিসার ও শপালা চত্তরে হেফাজতে ইসলামি শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদের পরিবারেরা বিচার চায়। কারা এর সাথে জড়িত তাদের বিচার করতে হবে। তিনি আরও বলেন, সময় এসেছে জবাব দেওয়ার জন্য। তবে সকল নেতা কর্মীকে অনুরোধ করব দলের ভিতরে থেকে সাধারণ মানুষের কোন ক্ষতি যাতে না হয় সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে। কেউ কোন অপরাধ এর সাথে জড়িত থাকলে কাওকে ছাড় দেওয়া হবে না। সে যেই দলের এর হোক।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা যুব দলের আহব্বায়ক শিবলী সাদিক, সাজেদুর রহমান সাজু, মারুফ হোসেন, সাবেক ছাত্র নেতা বেলা উদ্দীন ডেবিট, ৭নং শিবনগর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মাসুদ আলী। বিক্ষোভ মিছিলে ফুলবাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit