রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

সুইজারল্যান্ডে বিশেষ পুরস্কার পেলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন। অভিনয়ে আজীবন কৃতিত্বের পুরস্কার হিসেবে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ‘পার্দো আলা ক্যারিয়েরা’ অ্যাওয়ার্ড পেলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় তারকা হিসেবে আজীবন কৃতিত্বের পুরস্কার পেলেন শাহরুখ খান। শনিবার সন্ধ্যায় জমজমাট পিয়াজা গ্র্যান্ড স্কোয়ারে অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়।

এসময় সাদাকালো পোশাকে শাহরুখ লাল গালিচায় পোজ দেন। সেই অনুষ্ঠান থেকে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

পুরস্কার নেওয়ার সময় মঞ্চে উঠে শাহরুখ বলেন, ‘এটা ভীষণ ভারী।’ তারপর সেই পুরস্কার এক পাশে রেখে অভিনেতা বলেন ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য।

  

আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমাকে আপন করে নিয়েছে লোকার্নোর এই শহর। এখানকার মানুষজন ভীষণই সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।’

এসময় শাহরুখ আরও বলেন, ‘গত দুটি সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার। তাই আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে লোকার্নো ভাষা শিখছি। খুব সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো। আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে, সঙ্গে রান্নাও।’ 

এর আগে পার্দো আলা কারিয়েরা পুরস্কারটি পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন, গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাস, ইতালিয়ান অভিনেত্রী ক্লাউদিয়া কার্দিনালে, পরিচালক ফ্রান্সেসকো রজি, সার্জো কাস্তেলিত্তো, সুইস অভিনেতা ব্রুনো গাঞ্জ, হংকংয়ের পরিচালক জনি টো, আমেরিকান গায়ক-অভিনেতা হ্যারি বেলাফন্ট, ফরাসি অভিনেত্রী বুল ওজিয়ের, স্প্যানিশ পরিচালক ভিক্টর এরিসে, জার্মান অভিনেতা মারিও আডর্ফ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit