সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মানুষ হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নাই: আমিনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, রাজনীতি করার অধিকার সবার রয়েছে কিন্তু আওয়ামী লীগ যারা স্বৈরাচারী করেছে, মানুষ হত্যা করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। তিনি বলেন, সাখাওয়াত সাহেবকে অনুরোধ করবো, আমরা চাই আপনি এমন কোন বক্তব্য দিবেন না, যে বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে আবার একটা নতুন করে বিভাজন সৃষ্টি হয়, আমরা চাই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। 

বাংলাদেশের মাটিতে যারা স্বৈরাচারী আওয়ামী লীগের কোন স্থান নাই। আপনি নিউট্রাল থেকে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, বাংলাদেশে কিভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায়, বাংলাদেশের মাটিতে কিভাবে সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়,এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের সামনে থেকে প্রশিকা মোড় হয়ে মিরপর-৭ নম্বর দিয়ে মিল্ক ভিটা, রূপনগর আবাসিক মোড়, দুয়ারীপাড়া, মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাস নৈরাজ্য বিরোধী জনসচেতনতা বাড়াতে মিছিল গণসংযোগ করে পথসভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭টা বছর ধরে বাংলাদেশে যে পরিমাণ মানুষ গুম করেছে, যে পরিমাণ মানুষকে হত্যা করেছে এবং আমাদের সদ্য যে, ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের যে পতন হয়েছে। সেই আন্দোলনে আমাদের ছাত্র-সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা বাংলার মাটিতে অবশ্যই দেখতে চাই এবং শেখ হাসিনার সাথে যারা মন্ত্রী-এমপি ছিলেন, প্রশাসনের অনেকেই রয়েছেন, যারা তার আজ্ঞাবহ ছিলেন, তাদেরও আমার বিচার দাবি করছি। 

এসময় কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহীন, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. কামরুজ্জামান যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ শিপন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহবুব আলম মন্টু, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক একরাম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি, ফজলুর রহমান মন্টু, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, রূপনগর থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, পল্লবী ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাস্টার সাধারণ সম্পাদক মো. মামুন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার আহ্বায়ক ফিরোজ আহমেদ, যুবদল পল্লবী থানার আহ্বায়ক নূর সালাম সদস্য সচিব গোলাম কিবরিয়া, পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাজু, স্বেচ্ছাসেবক দল মিরপুর থানাধীন ১২নং ওয়ার্ড আহ্বায়ক রাজিব আহমেদ রাজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit