বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ফুলবাড়ী থানা পুলিশের কর্ম বিরতি শেষে আনুষ্ঠানিকভাবে কর্মে ফেরার ঘোষণা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। সেই পরিস্থিতি সামাল দিতে না পেরে পুলিশ কর্মবিরতিতে যায়, গতকাল মঙ্গলবার কর্মবিরতী শেষে আনুষ্ঠানিকভাবে আবারো কর্মে যোগদানের ঘোষণা দিলেন ফুলবাড়ী থানা পুলিশ।

এ সময় উপস্থিত থেকে কর্মে ফেরার ঘোষণা দেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। ফুলবাড়ী থানা পুলিশের কর্মে ফেরার ঘোষণার কথা শুনে ছাত্রসমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানায় ফুলবাড়ী থানা পুলিশকে। গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় ফুলবাড়ী নিমতলা মোড়ে হাজারো মানুষ একত্রিত হয়ে পুলিশকে ফুল দিয়ে বরণ করেন, এসময় স্লোগানে মুখরিত হয় ‘‘পুলিশ জনতা ভাই ভাই দুর্নীতিমুক্ত দেশ চাই”।

ফুল দিয়ে বরণে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক,পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল যুগ্ন আহবায়ক শাহিদ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী, সদস্য সচিব আনোয়ারুল হক সহ বিএনপি’র শতাধিক নেতাকর্মী।

এদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, জামাতে ইসলাম বাংলাদেশ, ফুলবাড়ী ছাত্র সমাজ, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন ও সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় ফুলবাড়ী থানার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান পুলিশ সব সময় জনগণের জন্য কাজ করেছে আগামীতে আরও দৃঢ় ভাবে কাজ করবে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান আমরা সাধারণ মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি আমাদেরকে কোন রাজনৈতিক দল আর কখনো ব্যবহার করতে পারবেনা। পুলিশ জনগণের বন্ধু এবং ভাই হয়ে কাজ করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit