মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রেজিস্ট্যান্স উইক’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : চার দফা দাবি সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী “রেজিস্ট্যান্স উইক” শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সামনে একত্রিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেসব পয়েন্ট অভিমুখে ”রোডমার্চ” কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

রোডমার্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া-ফুলার রোড় হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

এসময় শিক্ষার্থীদের “ফাঁসি ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই”, “বিচার বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই”; “আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে”; “দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”,”শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না” ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

চার দফার প্রথম দুই দফা ঘোষণা করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের আন্দোলনের এই রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দাবি চারটি। তার প্রথম দুই দাবি হলো ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট  হাসিনা এবং তার দল ও সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয় দাবিটি হলো সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। 

আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের তৃতীয় দাবি হলো প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। চতুর্থ দাবি  হলো, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।

আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন জায়গায় কমিটি দেয়া হচ্ছিল। কিন্তু এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাই আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিতে আপনারা চাইলে ভলান্টিয়ার কমিটি গঠন করতে পারেন। তবে সেখানে কোনো সমন্বয়ক বা সহ-সমন্বয়ক থাকবে না। সবাই ভলান্টিয়ার সেখানে। কমিটি ঘোষণা করবো কিনা সেটা আমরা পরবর্তীতে জানাবো। 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit