রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

রাশিয়ার অভ্যন্তরে ১ হাজার বর্গকিমি এলাকা দখলের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্দ্র সিরস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ১,০০০ বর্গকিলোমিটার এলাকা দখলে রেখেছে এবং কুরস্ক অঞ্চলে তাদের আক্রমণ চলছে। এই আক্রমণ দুই বছরেরও বেশি সময় ধরে চলা পূর্ণমাত্রার যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে ‘বড় উসকানি’ আখ্যা দিয়ে রাশিয়ান বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। পুতিন বলেন, তারা (রুশ সেনারা) যেন ইউক্রেনীয় বাহিনীকে ‘নিজেদের ভূমি থেকে তাড়িয়ে দেয়।’

রাশিয়ার পশ্চিমাঞ্চলের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, ২৮টি গ্রামের ওপর ইউক্রেনীয় বাহিনী দখল নিয়েছে এবং ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় ১,২১,০০০ মানুষকে নিরাপত্তার স্বার্থে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় এই অঞ্চলের মানুষদের মিসাইল হামলা থেকে রক্ষা পেতে জানালাবিহীন কক্ষগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যেহেতু অন্যদের ওপর যুদ্ধ চাপিয়েছে, তাই এই যুদ্ধ এখন রাশিয়ায় ফিরে আসছে। তিনি বলেন, ইউক্রেন সবসময় শান্তি চেয়েছে এবং তারা শান্তি নিশ্চিত করবে।

তবে এই আক্রমণ ইউক্রেনের জন্য নতুন ঝুঁকি বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একজন ব্রিটিশ সামরিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, রাশিয়া এই আক্রমণের প্রতিশোধ নিতে ইউক্রেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর আরও আক্রমণ চালাতে পারে।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit