রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে যাবেন। বর্তমানে তিনি বঙ্গভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে তিনি বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে অংশ নেন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম বীর প্রতীক। বেলা ১১টার পর বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টাই শপথ নিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বঙ্গভবনে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। সেদিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। এরপর রোববার (১১ আগস্ট) আরও দুজন উপদেষ্টা শপথ নেন। আমেরিকায় থাকায় ফারুক-ই-আজম শপথ নেননি। দেশে ফিরে তিনি আজ শপথ নিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit