রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

আয়নাঘরে ২১ দিন, নওশাবার জীবনে নেমে আসে অন্ধকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।  ২০১৮ সালে সড়ক নিরাপদ আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী একটি স্ট্যাটাসের জেরে গ্রেফতার হন তিনি।

বিগত সরকারের আমলে ‘আয়নাঘর’-এ রেখে টর্চার করা হয়েছিল- এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেকের শো’তে এসে সেই ঘটনা বলেছেন নওশাবা যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে।

গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। সেখান থেকে কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা।

জানা যায়, নওশাবা ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী এক পোস্ট করায় গ্রেফতার হন। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ আলোচিত হয়।  কিন্তু নওশাবার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক-শারীরিক অবস্থার তখন কি হয়েছিল সে কথা কেউ জানেন না। কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি অভিনেত্রী।

সেসময় অনেকেই এ বিষয়ে সমালোচনা করলেও তার পাশে দাঁড়াননি কেউই।  কারাগার থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারো মেলে ধরার। কিন্তু তার মনে যে গভীর ক্ষত জমা হয়েছিল তা তার ব্যক্তিগত, সামাজিক জীবন, এমনকি মানসিকভাবেও প্রভাব ফেলেছিল। সেই কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারি বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন তিনি। কিন্তু এখন দিন বদলেছে। সে সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন। তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা।

সোমবার নিজের কাজ ও গ্রেফতারের দিনগুলোর কথা জানিয়েছেন নওশাবা। প্রচারের অপেক্ষায় থাকা সেই শো এর একটি ছবি পোস্ট করে তানভীর তারেক জানিয়েছেন সেকথা।

তিনি সেখানে লেখেন, ২০১৮ সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিনের নির্যাতন! অতঃপর রিহ্যাবে ছয় মাস। নিজের মেয়েকেই চিনতে পারতেন না! সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ৬ বছরে ২০ বারের ওপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে! নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন! কোনো আপস করেননি। অনেক রকম অফার এসেছে! মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। গল্পগুলো আসছে। শোটি দ্রুতই প্রচার করা হবে বলে জানিয়েছেন তানভীর।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit