শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

রোহিত-কোহলিকে আরও কয়েক বছর মাঠে দেখছেন হরভজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তার আগে অধিনায়কের দায়িত্বে ছিলেন আরেক তারকা ব্যাটার বিরাট কোহলি। রোহিতের বয়স এখন ৩৭ এবং কোহলির ৩৫। একজন ক্রিকেটার হিসেবে বেশিরভাগ খেলোয়াড়ই নিজের ফিটনেস ধরে রাখতে পারেন না তাই এই বয়সে অবসরে চলে যান, ইতিহাস অন্তত তাই বলে।

কবে অবসরে যাবেন সময়ের অন্যতম সেরা এই দুই ব্যাটার? ভারতীয় ছাড়াও এই প্রশ্ন অনেক ক্রিকেট প্রেমীদের মনেই। অনেকের ধারণা চলতি বছরের শেষেই নিজেদের ব্যাট তুলে রাখবেন এই দুই তারকা। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন ভিন্ন মত।

কিংবদন্তি অফ স্পিনার হরভজনের মতে, রোহিত এবং কোহলি তরুণ খেলোয়াড়দের তৈরি করার জন্য, বিশেষ করে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘সীমিত ওভারের ক্রিকেট হোক বা টেস্ট ক্রিকেট হোক না কেন সব ফরম্যাটেই আপনার অভিজ্ঞতা দরকার। টেস্টে আরও বেশি দরকার। যে প্রতিভা আগামীতে আসছে তা লালন করার জন্যও আপনার অভিজ্ঞ ক্রিকেটার দরকার।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit