শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গাজায় ইসরাইলি আগ্রাসনে ১০ মাসে সাড়ে ১৬ হাজার শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত ১০ মাসে ৩ হাজার ৪৮৬টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এই সময়ে ৩৯ হাজার ৮৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৪৫৬ জন শিশু এবং ১১ হাজার ৮৮ জন নারী। এছাড়া সংঘাতে আহত হয়েছে আরও ৯২ হাজার ১৫২ জন।

এছাড়া গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামালায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার পুরো জনগোষ্ঠীর ১ দশমিক ৮ শতাংশ মানুষকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ৭৫ শতাংশই ৩০ বছরের কম বয়সী মানুষ।
 
এর আগে গত শনিবার (১০ আগস্ট) গাজার একটি স্কুলে ইসরাইলের বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও ‍উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ।
 
ইসরাইলের এ হামলায় গভীর ‍উদ্বেগ প্রকাশ করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট পার্থী কামালা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন। তিনি বলেছেন, শনিবার গাজার স্কুলগুলোতে ইসরাইলের হামলার জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।
 
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা অ্যাকশন ফর হিউম্যানিটি বলেছে, গত সাত দিনে গাজার সাতটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের উচিত, ইসরাইলের অস্ত্র রফতানি বন্ধ করে দেওয়া। কারণ এসব অস্ত্র ব্যবহার করে নেতানিয়াহু বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit