সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে ঘর-বাড়ী ভাংচুরের অভিযোগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১১৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ঠাকুরবাড়িকান্দা এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী মো. সিরাজ মিয়া (৬০) এর বাড়ী-ঘর ভেঙ্গে আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১২ আগষ্ট) বিকেলে স্থানীয় সাংবাদিকদের লিখিত আবেদনের মাধ্যমে অবগত করেন তিনি।

অভিযোগ সুত্রে জানা গেছে, পৌরশহরের দশাল মৌজায় ঠাকুরবাড়িকান্দা সাকিনে সিরাজ মিয়া তার নিজ নামে ০৪ শতাংশ ভূমি খরিদ করে টিনের চাল দিয়ে বাড়ি নির্মান এবং বাড়ীর রাস্তা সংলগ্ন একটি দোকান নির্মান করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করেন। ক্রয়কৃত জায়গা নিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে ওই এলাকার মোঃ আব্দুল মালেক গংদের সাথে একটি সিভিল আপীল মামলা চলমান রয়েছে।

ওই মামলা চলাকালীন থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিরাজ মিয়া বাড়ী না থাকার সুবাদে, আব্দুল মালেকের নেতৃত্বে মোঃ মোস্তফা, মোঃ এমদাদুল, মোছাঃ মাজেদা খাতুন সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ মিলে তাহার বাড়ী-ঘরে হামলা চালিয়ে ঘরে রক্ষিত আসবাবপত্র, বাড়ির নলকূপ ভাংচুর করে প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এমনকি বাড়ীর ভিটে মাটি পর্যন্ত নস্ট করে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে যায়। ফিরে যাওয়ার সময় সিরাজ মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

সিরাজ মিয়া বলেন, আমি সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের সহায়তার মাধ্যমে আমি অপরাধিদের সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি। এ নিয়ে আব্দুল মালেক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit