সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের কর্মবিরতি চলছে রাজশাহীতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্টের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। রোবাবর (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মিছিলটি নিয়ে তারা রাজশাহী রেলভবনে যান। এ সময় আরএনবি সদস্যরা তাদের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দেন।

তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতিদিন আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম বা অধিকাল ভাতা দিতে হবে, তিন বছর পরপর শূন্য পদে নিয়মিত পদোন্নতি দিতে হবে, আরএনবির মাঠ পর্যায়ের ‘চেইন অব কমান্ড’ কোনো সিভিল কর্মকর্তার হাতে রাখা যাবে না এবং সর্বপরি তাদের বেতন-বৈষম্য দ্রুত সময়ের মধ্যে দূর করতে হবে

এসব দাবিতে তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্টের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন। তাদের এই স্মারকলিপি উপদেষ্টার কার্যালয়ে পাঠাবেন বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাদুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit