সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ড. ইউনূসকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

শুক্রবার (৯ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ড. ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে।

এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বেইজিং জানিয়েছে, পারস্পরিক বিনিময় ও সহযোগিতা অব্যাহত থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit