সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কাদের ও কামালের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ছয় মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিকডেস্ক : চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তারা।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দুদিন পর গত বুধবার (৭ আগস্ট) এই চিঠি লেখা হয়। এতে কংগ্রেসের উভয় কক্ষ তথা সিনেট ও প্রতিনিধি পরিষদের ছয় সদস্য স্বাক্ষর করেন। তারা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন।
 
ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক ও টেক্সাস থেকে নির্বাচিত আইনপ্রণেতা লয়েড ডগেট তার এক্স অ্যাকাউন্টে চিঠিটির অনুলিপি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক সরকার সম্প্রতি দেশটিতে মানবাধিকার লঙ্ঘণ সংক্রান্ত গুরুতর যেসব ঘটনা ঘটিয়েছে, সেসব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ থেকে আমরা এই চিঠি লিখছি।’
 
চিঠিতে আরও বলা হয়, গত ১৫ জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে পুলিশ ও আধাসামরিক বাহিনী (বিজিবি) মোতায়েন করে বাংলাদেশ সরকার। পরের সপ্তাহে সশস্ত্র বাহিনীও মোতায়েন করা হয়। মোতায়েনের পর থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনী আন্দোলন দমনে নির্বিচারে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও একপর্যায়ে প্রাণঘাতী বুলেট ব্যবহার করেছে।
 
‘এতে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১ হাজারেরও বেশি। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছিল ১০ হাজারেরও বেশি মানুষকে। বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ বিরোধী মতামতকে দমন করে আসছে এবং তারই সর্বোচ্চ উদাহারণ ছিল এসব কর্মকাণ্ড’, বলা হয় চিঠিতে।
 
চিঠিতে আরও বলা হয়, ‘যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ক্ষমতাচ্যুত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দায় কোনোভাবেই কম নয়। আন্দোলন দমনে তারা প্রথমে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পরে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছেন। গত ৪ আগস্ট ছিল সেই আন্দোলনের সর্বোচ্চ পর্যায়। সেদিন বাংলাদেশজুড়ে শতাধিক মানুষ নিহত হন।’
 
মানবাধিকার লঙ্ঘন করায় আওয়ামী লীগ সরকারের এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনে সংশ্লিষ্টতার জন্য আমরা ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানাচ্ছি।’

 

 

কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit