মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি বৃদ্ধি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ,পদক্ষেপের দাবি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির পার্বতীপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা সুখবর পেলেন ঋতুপর্ণারা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় মদ জব্দ। আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

নোয়াখালীতে ৩ ডাকাতকে ধরে সেনবাহিনীর হাতে সোপর্দ করল এলাকাবাসী 

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।  শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে আটক ডাকাতদের ভ্রাম্যমাণ আদালতে ২মাসের কারাদন্ড দেওয়া হয়।  একই দিন দুপুরের দিকে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।  এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী।  
সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। বিষয়টি আঁচ করতে পেরে গ্রামবাসী তাদের ধাওয়া করে ৩ ডাকাতকে আটকে মারধর করে। পরে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে ২টি টহল দল ঘটনাস্হলে পৌছায়। এরপর সেখান থেকে রাসেল, নুরুদ্দিন ও তারেক নামের ৩ ডাকাতকে আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখাল হাসপাতালে ভর্তি করে। ওই সময় তাদের কাছে থেকে ২ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ডাকাতদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit