সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে পাম্প বন্ধ করলো শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাহা ফিলিং ষ্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল ক্রেতাকে পরিমাপে কম দেওয়ার অভিযোগে পাম্পটি বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে উপজেলার জয়মনিরহাটের পাশে মেসার্স সাহা ফিলিং স্টেশনে এ অভিযোগ প্রমাণিত হলে তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মোটরসাইকেল আরোহী ওই ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফেরার পথে তেল পরিমাপে কম দেওয়া হয়েছে বলে সন্দেহ হয়। তারা ২.২৫ লিটারের একটি বোতলে তেল ঢেলে ১৩.৫৬ টাকার তেল কম দেখতে পায়। পরে তাৎক্ষণিক তেল কম দেয়ার বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানায় মোটরসাইকেল আরোহীগণ। এরপর শিক্ষার্থীরা দ্রুত ফিলিং স্টেশনে গিয়ে এর সত্যতা পেলে মেসার্স সাহা ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়।
  
স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী এ ব্যাপারে বলেন, তেল শেষ হয়ে আসলে তেলের লেভেল নিচে নেমে আসে এবং মাপের কিছুটা কম বেশি ঘটে। তাই এমনটি হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit