মোঃ মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা ও নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট ) দুপুরে উপজেলার ১০টি ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা। সভায় কাজি গোলাম মোস্তফা কে আহবায়ক ও কাজি নিজামুদ্দিন কে যুগ্ম আহবায়ক করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় উপজেলা বিএনপির পক্ষ থেকে কাজী গোলাম মোস্তফা, যুবদলের রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বেচ্ছা সেবক দলের আবুল হাসান সোহেলসহ সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় চলমান হামলা, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকান্ডের নিন্দা জানান বক্তারা ।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৮